KKR বনাম DC ম্যাচের সেরা ৫টি মুহূর্ত
১ নম্বর: প্রথমে DC ব্যাটিং করতে নামলে কেএল রাহুল ২৩ রান করেন। কিন্তু এরপর দিল্লির ব্যাটিং বিপর্যয় ঘটে এবং ৮৯ রানে তারা ৫ উইকেট হারিয়ে ফেলে।
২ নম্বর: এই ম্যাচে পাথুম নিসাঙ্কা ২৯ বলে ৫০ রানের একটি চমৎকার ইনিংস খেলেন। তবে অনুকূল রায় এক ওভারেই নিসাঙ্কা ও স্টাবসকে আউট করে দিল্লির ইনিংসের গতি থামিয়ে দেন।
৩ নম্বর: অক্ষর প্যাটেল ২২ বলে মাত্র ১১ রান করেন, কিন্তু আশুতোষ শর্মা ৩৯ রানের একটি লড়াকু ইনিংস খেলে দিল্লির স্কোর ১৪২ রানে নিয়ে যান।
৪ নম্বর: KKR ব্যাটিং করতে নামলে অজিঙ্কা রাহানে ও অঙ্গকৃশ রঘুবংশী দ্রুত আউট হয়ে যান। এরপর ফিন অ্যালেন ও গ্রিনের মধ্যে ১১৬ রানের দুর্দান্ত পার্টনারশিপ হয়, যেখানে গ্রিন ৩৩ রান করেন।
৫ নম্বর: ফিন অ্যালেন ২১২ স্ট্রাইক রেটে ১০টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে বিধ্বংসী সেঞ্চুরি করেন। তিনি মাত্র ৩২ বলে হাফ সেঞ্চুরি করার পর পরবর্তী ১৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এবং ছক্কা মেরে KKR-কে জয় এনে দেন।

0 Comments